ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাইডেন কলেজের সামনে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার শিক্ষার্থী আটক

ইডেন কলেজের সামনে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে থেকে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের চার শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। 

সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে আজিমপুরে অবস্থিত ৪৬ বিগ্রেড (অজেয়–৪) আজিমপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন—রুদ্র রহমান, মো. বাইজিদ, মাসুদ রানা ও আবির হোসেন। 

সেনা সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ইডেন মহিলা কলেজের আশপাশের এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। সোমবার সকালে চাঁদা আদায়ের সময় বাপ্পি নামের এক ব্যক্তি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আটককৃতরা তাকে মারধর করে। এতে তিনি আহত হন। ঘটনার পরপরই ইডেন কলেজের সামনে অবস্থানরত সেনাবাহিনীর টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যায়।

ক্যাম্পে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত চারজনই ঢাকা কলেজের শিক্ষার্থী। টহল দলের পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের বিরুদ্ধে পূর্বেও একই ধরনের অভিযোগ রয়েছে।

সেনা সূত্রে আরো জানা গেছে, গত ৪ জানুয়ারি ইডেন মহিলা কলেজের সামনে চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করে ক্যাম্পে আনা হয়েছিল। সে সময় ক্যাম্প কমান্ডার তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেন। তবে মুক্তি পাওয়ার মাত্র একদিন পরই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে, যা তাদের অপরাধপ্রবণতা স্পষ্টভাবে প্রকাশ করে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত ১১টার দিকে আটককৃত চারজনকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular