ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিতারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় অভিনন্দন জানান তিনি।

নরেন্দ্র মোদি লিখেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ জয়ে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় আপনার যেনেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

তিনি লিখেন, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে। আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular