ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা করছে সরকার

বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা করছে সরকার

নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যাত্রীবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

৩০ মার্চ সোমবার কুর্মিটোলার বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি বলেছেন, আমরা আপনাদের সহযোগিতা করতে এসেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।

মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের বেতন আসে সাধারণ যাত্রীদের অর্থ থেকে। তাই তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আপনাদের নৈতিক দায়িত্ব”। তিনি কর্মীদের পারফরম্যান্স মনিটরিংয়ের মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন। পাশাপাশি দ্রুত শূন্যপদ পূরণ এবং বেতন-ভাতা সন্তোষজনক পর্যায়ে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও গণতান্ত্রিক। তাই আমরা বিমানকে একটি অনুসরণীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্বিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দ্রুত নতুন উড়োজাহাজ সংযোজন, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য হুইলচেয়ারের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফ্লাইটের সঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটের সংযোগ জোরদার করা।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular