ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বর্ষায় এ বছর রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

বর্ষায় এ বছর রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

নিউজ ডেস্ক : আসছে বর্ষা মৌসুমে এ বছর রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তবে হটস্পট চিহ্নিত করে স্থায়ী সমাধানের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নগর ভবনের অডিটোরিয়ামে গত মার্চ মাসজুড়ে নেয়া উন্নয়ন ও নাগরিক সেবামূলক কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ধানমন্ডি, নিউমার্কেট ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। সেগুলো সংস্কারের পাশাপাশি দুটি পৃথক আউটফল পয়েন্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় ফুটপাত প্রসঙ্গে আব্দুস সালাম আরও জানান, শুধু উচ্ছেদ নয় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে নৈশকালীন মার্কেট করার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য রিসাইক্লিং করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

রাজধানীর সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথাও জানান প্রশাসক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular