গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় দিকে ধামাইল গ্রামে ঘটে।
নিহত কৃষকের নাম মোঃ চাঁন মিয়া (৬৬)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক। সে উপজেলার ধামাইল গ্রামের মোঃ শাহেদ আলীর ছেলে।এঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার।স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র কৃষক চাঁন মিয়া মঙ্গলবার দুপুর ১২ টায় ধামাইল গ্রামে বাড়ির পাশে মাথার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইন তিনি ভেজা বাঁশ দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হয়।পরে তাকে স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।তার মৃত্যুতে দরিদ্র পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।গফরগাঁও থানার ওসি(তদন্ত)মোঃ মশিউর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।




