ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধখাগড়াছড়ির পানছড়িতে এক যুবক খুন

খাগড়াছড়ির পানছড়িতে এক যুবক খুন

খাগড়াছড়ি প্রতিবেদক: খাগড়াছড়ির পানছড়িতে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) ভোরের দিকে পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ইমন হোসেন(৪০) ভোরের দিকে উপজেলার ইসলামপুর এলাকায় স-মিলের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী মাহিন্দ্র গাড়িতে করে এসে তাকে লক্ষ্য করে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

জানা যায়, ইমন হোসেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-গণতান্ত্রিক এর কালেক্টর হিসেবে কাজ করতেন। এ হত্যাকান্ডের ঘটনায় ইউপিডিএফ-মূলকে দায়ী করা হচ্ছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়িতে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা, কেনো হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular