ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিমির্জা আব্বাসের শারীরিক অবস্থা: বর্তমানে আশঙ্কামুক্ত

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা: বর্তমানে আশঙ্কামুক্ত

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। আগামী কোরবানির আগেই তিনি দেশ ফিরতে পারেন।

মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিক অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।

মির্জা আব্বাসের পারিবারিক সূত্র জানায়, গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসনকেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular