ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনারামগঞ্জে ফসলি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার বিদ্যুতায়িত হয়ে মৃত্যু নাকি অন্য...

রামগঞ্জে ফসলি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার বিদ্যুতায়িত হয়ে মৃত্যু নাকি অন্য কারণ—রহস্য ঘিরে আলোচনা

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি ফসলি জমির মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ মে) সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনে ওই মরদেহটি দেখতে পান স্থানীয়রা। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত মোস্তাফিজুর রহমান ওই এলাকার মৃত বাচ্ছু মিয়ার ছোট ছেলে। তিনি পাঁচ বছর বয়সী এক ছেলের জনক।

নিহতের স্ত্রী আয়েশা আক্তার মিতু জানান, ফজরের আজানের কিছুক্ষণ আগে মোস্তাফিজ ঘর থেকে বের হন। এরপর দীর্ঘ সময়েও তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, বাড়ির অদূরে একটি মাঠে তার স্বামীর মরদেহ পড়ে আছে।

তিনি আরও জানান, মোস্তাফিজ ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। বাবা মারা যাওয়ার পর গত রমজান ঈদের আগে তিনি বাড়ি ফিরে আসেন এবং গত প্রায় দুই মাস ধরে নিজ এলাকাতেই অবস্থান করছিলেন।

এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, মোস্তাফিজ নেশা ও অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের ধারণা, মরদেহ যেখানে পাওয়া গেছে সেখানে আগে থেকে থাকা বিচ্ছিন্ন বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতে বিদ্যুতের তার জড়ানো ছিল এবং হাতের তালুতে পোড়া দাগের মতো আলামত পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular