ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিহাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার দাবিতে সমাবেশ

হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার দাবিতে সমাবেশ

নিউজ ডেস্ক: জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, হাওড়া অঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে অনুষ্ঠিত জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিমের সভাপতিত্বে ও জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চলের সমন্বয়ক মিতু সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সভাপতি কাজী ইকবাল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৌরভ রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের শামসুল আলম শায়েস্তা ও জাতীয় মুক্তি কাউন্সিল ফতুল্লা অঞ্চলের সংগঠক শ্যামকুল।

সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম বলেন, হাওর অঞ্চলে অতিবৃষ্টিতে ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, মৌলভীবাজার অঞ্চলে পঞ্চাশ হাজার একরের বেশি জমির পাকা বোরো ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃষক আহাদ মিয়া জমির ধান নষ্ট হয়ে যাওয়ার শোকে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে মারা গেছেন। সারা বছরের আয় হারিয়ে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশেহারা।

৬ মাসের খাদ্য সহায়তা, কৃষি ঋণ মওকুফ, নগদ অর্থ সহায়তা, বিনামূল্যে পশু খাদ্য সরবরাহসহ হাওর অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরিকল্পনা গ্রহণে সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, সবার আগে দেশের শ্রমিক কৃষক মেহনতি জনগণের কথা ভাবতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তি বাতিল করার দাবি জানিয়ে ফয়জুল হাকিম বলেন, যে চুক্তির প্রতি জনগণের সমর্থন নেই, সেই চুক্তি করা চলবে না। বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে চলতে দেওয়া হবে না।

সমাবেশে নেতৃবৃন্দ ১৮ দফা কর্মসূচির ভিত্তিতে সর্বত্র শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তি কাউন্সিল গঠনের আহ্বান জানান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular