ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার

চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিবেদক: চেক জালিয়াতি মামলায় ৭৬ লাখ টাকার জামালপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১০ মে) দুপুরে জামালপুর পৌর এলাকার সরদার পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশের সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নিজের ব্যবসা প্রসারের জন্য এরশাদ আলী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন জামায়াত নেতা হারুনুর রশীদ। সেই টাকা ফেরত দেওয়ার সময় হলে হারুনুর রশীদের কাছে এরশাদ আলী টাকা ফেরত চাওয়ার পরেও টাকা ফেরত দেন নি।

পরবর্তীতে এরশাদ আলী হারুনুর রশীদের বিরুদ্ধে জামালপুর আদালতে একটি চেক জালিয়াতির মামলা করেন। পরে আদালত হারুনুর রশীদের অনুপুস্থিতিতেই তাকে ৭৬ লাখ টাকা পরিশোধ ও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়। একই সাথে তাকে গ্রেফতারের জন্য মেলান্দহ থানার পুলিশকে দায়িত্ব দেয়।

পরে আজ রবিবার দুপুরে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামালপুর পৌর শহরের সরদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরপর তাকে মেলান্দহ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, হারুনুর রশীদকে গ্রেফতারের জন্য আদালত থেকে আমাদের কাছে আদেশ আসে। আজ দুপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular