পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার হতদরিদ্র তোজাম্মেল হোসেন তার জমি প্রাপ্তির দাবীতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন ফল পাচ্ছেন না । ফলে তিনি অনেকটাই হতাশ হয়ে পড়েছেন । তাই তিনি এ ব্যাপারে ভ’মি উপদেষ্টার দৃষ্টি কামনা করছেন ।
অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ মৌজার পৃথক ৩ খন্ড জমি যার এসএ খতিয়ান নং-৫৯, ডিপি খতিয়ান নং- ৬, দাগ নং- ২০৮, ২০৯, ২১০, জমির পরিমান- ৭৮ শতক । এসএ খতিয়ান নং- ১৬০,দাগ নং- ৪৫, জমি- ১৬ শতক এবং- দাগ নং- ৪৬, জমির পরিমান- ১১ শতক । উল্লেখিত ০১ একর ৫ শতক জমির এসএ রেকর্ড অনুযায়ী মুল মালিক ছিলেন সিরাজ উদ্দিন । তিনি বিগত ১৩/০৩/৬৪ ইং সনে ২৮৩৫ নং দলীল মুলে সমুদয় জমি জনৈকা ফেরেজা বেগম এর কাছে হস্তান্তর করেন । পরবর্তিতে বিগত ১৭/০৪/৮৭ ইং সনে ৪৪১৬ নং দলীল মুলে ফেরোজা বেগম এর কাছ থেকে তোজাম্মেল হোসেন উক্ত জমি প্রাপ্ত হন । এসএ রেকডিও মালিক সিরাজ উদ্দিনের পক্ষে বিগত বাংলা ১৪২১ সন পর্যন্ত উক্ত জমির খাজনাও পরিশোধীত রয়েছে । তোজাম্মেল হোসেন উক্ত জমিতে তার তত্বাবধানে চাষাবাদ করতেন । এক পর্যায়ে তোজাম্মেল হোসেন জীবন জীবিকার প্রযোজনে গাজীপুরে অবস্থান ও প্যারালাইসীস এ আক্রান্ত থাকায় দীর্ঘ দিন জমির খোঁজ রাখতে পারেননি । দীর্ঘ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ২০২০ সনের ১৮ মার্চ স্থানীয় তহশীল অফিসে উক্ত জমির খাজনা দিতে গিয়ে জানতে পারেন বর্ণিত জমি অন্যের নামে ডিপি খতিয়ান ভুক্ত হয়েছে ।
এ ঘটনায় তিনি চরম দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েন। পরবর্তিতে বিগত ২০২১ সনের নভেম্বরে তোজাম্মেল হোসেন উক্ত জমি তার দাবী করে ডিপি খতিয়ান সংশোধনের জন্য রংপুর জোনাল সেটেলমেন্ট কর্মকর্তার কাছে আবেদন করেন। কিন্তু জোনাল সেটেলমেন্ট অফিস থেকে তেমন প্রতিকার পাননি ।
পরবর্তিতিতে তিনি ভুমি মন্ত্রনালয়ের ভুমি রেকর্ড ও ভুমি অধিদপ্তর জরিপ শাখায় যোগাযোগ করেন । যোগাযোগের পরিপ্রেক্ষিতে বিগত ০২/০৯/২৪ তারিখের ৩১. ০৩. ০০০০. ৩০৩. ১৭. ২৪. ২৫৪ নং স্বারকে এবং ১১/০৮/২৪ ইং তােিখর ৩১. ০০. ০০০০. ০৪৯. ১৮. ০০৫. ২৩. ৩৩২ নং স্বারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করত গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসকে নির্দেশ প্রদান করে । অথচ গত ২ মাসের অধিক সময়েও রংপুর জোনাল সেটেলমেন্ট অফিস এ ব্যাপারে কার্য্যকর কোন পদক্ষেপ গ্রহন করেননি । এতে ক্ষুব্ধ অভিযোগকারী তোজাম্মেল হোসেন এ বিষয়ে গত ০৫/১১/২৪ ইং রংপুরের জেলা প্রশাসক বরাবের লিখিত অভিযোগ দাখিল করেছেন ।তোজাম্মেল হাসেন জানেন না তিনি তার জমি ফেরত পাবেন কি না ? তাই তিনি এ ব্যাপারে ভ’মি উপদেষ্টার সু-দৃষ্টি কামনা করছেন ।



