ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ঈদুল আজহা উপলক্ষ্যে শপিংমল, মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ঈদুল আজহা উপলক্ষ্যে শপিংমল, মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের, বিদ্যুৎ বিভাগ সমন্বয়-২ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জনসাধারণের সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, এ বিষয়ে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণের প্রতি নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়ার কথাও বলা হয় এতে।এছাড়া দোকান মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতেও এই কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা সমিতিকে অবহিত করেছে। তবে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার ও বাহারি আলোকসজ্জা থেকে বিরত থাকতে বলা হয়েছে ব্যাবসাপ্রতিষ্ঠানগুলোকে।

ঢাকা নিউজ/এস 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular