ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশঈদের আগের দিন দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

ঈদের আগের দিন দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক:   পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হবে। তবে উৎসবের আগের দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

২৩ মে দেওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। দমকা হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ঈদের আগের দিন ঘরমুখো মানুষের যাত্রা ও পশুর হাটে শেষ মুহূর্তের বেচাকেনায় ঝড়-বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে। তাই বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular