ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিকম দামে বুধবার থেকে ট্রাকে আলু বিক্রি করবে সরকার

কম দামে বুধবার থেকে ট্রাকে আলু বিক্রি করবে সরকার

নিউজ ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভোক্তাদের স্বস্তি দিতে এবার রাজধানীতে ট্রাকসেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে। প্রতিজন ৩ কেজি করে আলু কিনতে পারবেন। প্রতি কেজি আলুর দাম পড়বে ৪০ টাকা।

এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে টিসিবি।

বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।

এই কার্যক্রমের সঙ্গে আগামী বুধবার (২০ নভেম্বর) থেকে ঢাকা মহানগরীতে ভোক্তাদের জন্য জনপ্রতি ৩ কেজি করে আলু বিক্রি করা হবে। প্রতি কেজি আলুর দাম পড়বে ৪০ টাকা।

উক্ত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদফতরের মাধ্যমে সরবরাহকৃত চাল বিক্রি করা হচ্ছে।

এ ছাড়া প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতিকেজি মসুর ডাল ৬০ টাকা ও প্রতিকেজি চাল ৩০ টাকায় কেনা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন।

আলু বিক্রয় কার্যক্রম সকাল সাড়ে ৯টায় টিসিবি ভবন কারওয়ান বাজার থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উদ্বোধন করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular