ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

নিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

মঙ্গলবার (২৬ মে) বেলা পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকায়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর গণমাধ্যমকে বলেন, বেলা ১১টা ৪১ মিনিটে ময়মনসিংহের ভালুকার আমতলীতে একটি মৃদু কম্পন হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। ঢাকা থেকে স্থানটি ৬১ কিমি উত্তরে। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এর আগে গত ১৯ মে হবিগঞ্জে ৩ দশমিক ৩ রিখটার স্কেলের মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

প্রসঙ্গত, সাধারণত রিখটার স্কেলে ৩ থেকে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে ‘মৃদু’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়, যা কেবল ঘরের ভেতরে থাকা মানুষজন বা বহুতল ভবনের বাসিন্দারা বুঝতে পারেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular