ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসদেশের বিভিন্ন এলাকায় আজ ঈদ উদ্‌যাপন

দেশের বিভিন্ন এলাকায় আজ ঈদ উদ্‌যাপন

নিউজ ডেস্ক: সৌদিসহ বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আজ বুধবার দেশের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। ঢাকা, চাঁদপুর, সাতক্ষীরা, সুনামগঞ্জসহ দেশের অন্তত ১১ জেলার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। পরে তাঁরা পশু কোরবানির কাজে ব্যস্ত হয়ে পড়েন।

দীর্ঘদিন ধরে কয়েকটি জেলার মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। আজ ঈদের নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করেন ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

ঢাকা

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে তার একদিন আগেই বুধবার (২৭ মে) রাজধানীতে শতাধিক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।

সকালে ‘খানকায়ে সুরেশ্বরী’র আয়োজনে মালিবাগ চৌধুরীপাড়া সি ব্লকের ১০ নম্বর রোডের ৩৮৫/সি ঠিকানায় এই জামাত অনুষ্ঠিত হয়।

এই ঈদের জামাতে অংশগ্রহণকারীদের দাবি, এটি নতুন কোনো আয়োজন নয়। দীর্ঘদিন ধরেই এখানে প্রতিবছরই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করেন। সকালের বৃষ্টির মধ্যেই মুসল্লিরা জামাতে অংশ নিতে আসেন। তবে বৃষ্টির কারণে অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কম হয়েছে। জামাত শেষে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

সাইফুল ইসলাম নামের একজন বলেন, আমাদের এখানে এটা নতুন কিছু না। দীর্ঘদিন ধরে আমরা এভাবে ঈদের জামাত আদায় করে আসছি। আমাদের হিসাব-গণনাও আছে। আপনারা হয়তো আগে আসেন নাই, কিন্তু এটা আমাদের দীর্ঘদিনের রেওয়াজ।

তিনি আরও বলেন, আমরা চাঁদ দেখার ওপর নির্ভর করে নামাজ আদায় করি। আমাদের গণনার পদ্ধতি আছে। সেটার ওপর নির্ভর করেই আজ ঈদের নামাজ আদায় করেছি।

নাজিম উদ্দিন নামে আরেকজন বলেন, আমরা চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রতি বছর এখানে ঈদের নামাজ আদায় করি। এটা এবারই প্রথম না, দীর্ঘদিন ধরেই প্রতিবছর আমরা এভাবে ঈদের নামাজ আদায় করছি।

চাঁদপুর

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular