ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়যাত্রা নিরাপদ করতে বিআরটিএ এর উদ্যোগ

যাত্রা নিরাপদ করতে বিআরটিএ এর উদ্যোগ

নিজস্ব প্রতিবদেক: ঈদে কর্মস্থলে ফেরা লোকজনের যাত্রা নিরাপদ করতে বিআরটিএ এর ভিজিলেন্স টিম দিনরাত কাজ করে যাচ্ছে। ঢাকা বিভাগসহ সব জায়গায় এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বিআরটিএ এর চেয়ারম্যানের  নির্দেশে প্রকৌশল বিভাগের পরিচালকরা এসব ভিজিলেন্স টিমের নেতৃত্বে আছেন। বিআরটিএ এর কন্ট্রোল রুম থেকে পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে। এছাড়া বিআরটিএ ৬১ টি মোবাইল কোর্ট সড়কে নামানো হয়েছে। এদের কাজ গাড়ির অতিরিক্ত যাত্রী বোঝাই হতে না দেয়া ও গাড়ির গতি নিয়ন্ত্রণ মনিটর করা।

এছাড়া প্রতিটি বাস টার্মিনালে গাড়ি ছেড়ে যাবার পূর্বে চালকদের ব্রিফিং করা হচ্ছে। যাত্রীদের সতর্ক করা হচ্ছে। এতে যুক্ত রয়েছে জেলা প্রশাসক ও স্থানীয় পুলিশ। বাস মালিকদের প্রতিনিধিরাও মাইকিং করে যাত্রী ও বাস চালকদের দুর্ঘটনা এড়ানোর জন্য সচেতন মূলক বক্তব্য দিচ্ছে। নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর গুরুত্ব পূর্ণ স্থানে এসব কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া হাইওয়েতে মোটর সাইকেলের গতি মনিটরিং করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। সরকারে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ লোকজন। প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষ দুর্ঘটনায় নিহত হয়। এবার এসব হ্রাস করতে নানা উদ্যোগ নিয়েছে বিআরটিএ সহ জেলা প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular