ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআর্জেন্টিনার বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন মেসি

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন লিওনেল মেসি। টানা দ্বিতীয় ও চতুর্থ বিশ্বকাপ ট্রফির মিশনে দলটি যুক্তরাষ্ট্রের কানসাসে স্থানীয় সময় সোমবার থেকে অনুশীলন শুরু করবে। এর আগে রবিবার রাতে দলের সঙ্গে যোগ দেন মেসি। 

মিয়ামি থেকে ব্যক্তিগত ফ্লাইটে কানসাসে যান আর্জেন্টিনা অধিনায়ক। এ সময় তার সঙ্গে ছিলেন ইন্টার মিয়ামি সতীর্থ রদ্রিগো দি পল।

দলের বড় একটি অংশ বুয়েন্স আয়ারস থেকে একসঙ্গে কানসাসে পৌঁছে। যে ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্র পাড়ি দেন, সেই ফ্লাইটের নাম- AR1978। আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের সালটিকে প্রতীকী হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে।

কানসাস থেকে শুক্রবার টেক্সাস পাড়ি দেবে আর্জেন্টিনা দল। শনিবার সেখানে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে তারা। ৯ জুন আলাবামায় প্রীতি ম্যাচ খেলবে আইসল্যান্ডের বিপক্ষে।

 

১১ জুন বিশ্বকাপ শুরু হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি শহরে হবে খেলা। কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ১৬ জুন (বাংলাদেশ সময় ১৭ জুন সকালে) শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে মেসির আর্জেন্টিনা।

২২ জুন অস্ট্রিয়া ও ২৭ জুন (বাংলাদেশ সময় ২৮ জুন সকাল) জর্ডানের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

 

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular