ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সচিবালয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

সচিবালয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে সচিবালয়ে গিয়েছেন ।

৬নং ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টাকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সচিবালয়ে অভ্যর্থনা জানান । অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা।

আজকে উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি। এদিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সচিবালয়সহ আশেপাশের এলাকাতেও রয়েছে নিরাপত্তা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular