ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকঅলিম্পিক গোলে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন ঋতুপর্ণা

অলিম্পিক গোলে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন ঋতুপর্ণা

ক্রীড়া ডেস্ক: ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ঋতুপর্ণা চাকমার অলিম্পিক গোলে দারুণভাবে খেলায় ফিরে এসেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়।

বুধবার (৩ জুন) গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হয় ম্যাচটি। শুরু থেকেই নেপাল আধিপত্য দেখাতে থাকে। বাংলাদেশ গোছানো ফুটবল খেলতে রীতিমতো হিমশিম খাচ্ছিল। এমন অবস্থায় ২৩ মিনিটে সেটপিস থেকে গোলও হজম করে বসে সবশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা। দিপা শাহির নেওয়া কর্নার কিক থেকে গোল আদায় করে নেন গিতা রানা।

লিড নেওয়ার পর আরও উজ্জীবিত ফুটবল খেলতে থাকে নেপাল। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত, যদি না প্রীতি রাজের নেওয়া দূরপাল্লার শট পোস্টে লাগত।

অবস্থা বেগতিক দেখে ৩৯ মিনিটেই দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। উমেহলা মারমা ও সৌরভী আখন্দ প্রীতিকে তুলে দুই অভিজ্ঞ মুখ তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রকে মাঠে নামান। এই দুই পরিবর্তনে বাংলাদেশের খেলায় ইতিবাচক পরিবর্তন হয়। পর পর দুটি সেটপিসের একটি কাজে লাগিয়ে খেলায়ও ফিরে আসে লাল-সবুজের মেয়েরা।

৫ মিনিটের যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নার কিক থেকে সরাসরি বল জালে জড়ান ঋতুপর্ণা। তার বাঁ পায়ের নান্দনিক অলিম্পিক গোলে প্রাণ প্রায় বাংলাদেশ।

একই ভেন্যুতে আজ রাতে দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।

কেন এটি অলিম্পিক গোল

জানতে ফিরতে হবে ১৯২৪ সালে। সে বছর প্যারিস অলিম্পিকে ফুটবলে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। এই অলিম্পিক শেষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-উরুগুয়ে। সেই ম্যাচে আর্জেন্টিনার সেসারেও অনজারি কর্নার কিক থেকে সরাসরি গোল করেন।

অলিম্পিক চ্যাম্পিয়নদের বিপক্ষে এই গোল হওয়ায় স্প্যানিশ ভাষায় গোলটির নাম দেওয়া হয় ‘অলিম্পিকো’। ইংরেজিতে যা দাঁড়ায় অলিম্পিক গোল। সেটিই হয়ে ওঠে ইতিহাসের প্রথম অলিম্পিক গোল।

শুরুতে গোলটি বৈধ কি না, তা নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল, তবে ফুটবলের নিয়ম নির্ধারণকারী সংস্থা আইএফএবি জানায় কর্নার কিক থেকে সরাসরি গোল করা পুরোপুরি বৈধ। তবে কাজটা সহজ নয়।

কর্নার থেকে গোল করতে একজন খেলোয়াড়কে বলে এমনভাবে ঘূর্ণন শট দিতে হয়, যাতে কাউকে স্পর্শ না করেই বল জালে ঢোকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular