ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। এটি চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন।

রোববার বেলা তিনটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট।

আজকের বৈঠকের শুরুতে এই অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তারা হলেন—সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন।

এরপর রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট জনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular