ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাবুদ্ধিসুদ্ধি

বুদ্ধিসুদ্ধি

তসলিমা নাসরিন
 
বুদ্ধিসুদ্ধি আমার বরাবরই বড় কম,
বেঁচে থাকি কোনও রকম,
বিষয় আশয়ের হিসেব রাখি না,
মানুষ আগলে রাখে যা কি না
আমি উড়িয়ে দিই হাওয়ায়।
কাক পক্ষী যখন যা পায়, খায়।
অর্থকড়ি আজও নির্ভুল গুনতে শিখিনি,
হীরের বদলে কাচের টুকরো কিনি,
ভুল মানুষকে ভাবি ঠিক,
ভুল পুরুষকে প্রেমিক।
পিঠে ছুরি মেরে চলে যায় যাদের বিশ্বাস করি তারা।
কণ্ঠদেশ চিরে চলে যায়, যাদের ভালোবাসি তারা।
পা কেটে পঙ্গু করে চলে যায় চেনাজানা ছিল যারা।
বুদ্ধিসুদ্ধি কম বলে ভুল শহরে বাস করি
ভুল পথে চলাফেরা করি।
ভুল ঠিকানায় বাড়ি করি।
বেঁচে থাকি বেঁচে না থাকার মতো
বুদ্ধি থাকলে এমন কি হতো?
হতো না,
মানুষ সুখ দেয় যত না,
তার চেয়ে অশান্তি দেয় বেশি
উঠতে বসতে দেখি পুরুষের পেশি,
আমাকে শাসিয়ে যায় দিন রাত,
বুদ্ধি সুদ্ধি কম বলে আগুনে পোড়াই হাত।
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular