ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহনান্দাইলে মাদক সেবনের প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর

নান্দাইলে মাদক সেবনের প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায়  প্রকাশ্য মাদক সেবনের প্রতিবাদ করায় রওশনারা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আহতের স্বামী স্যালন মিয়া বাদী হয়ে বুধবার (১০জুন) নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০৯ জুন) বিকেল ৪টার দিকে নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র মারুফ মিয়া দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও বেচাকেনা করে আসছিল। ঘটনার দিন বিকেলে স্যালন মিয়ার বসতঘরের পেছনে বসে মারুফ ইয়াবা সেবন করছিল। বিষয়টি স্যালন মিয়ার স্ত্রী রওশনারা আক্তার দেখতে পেয়ে তাকে সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন এবং অন্যত্র চলে যাওয়ার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মারুফ তার কাছে থাকা দা দিয়ে রওশনারাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। রওশনারার আর্তচিৎকারে তার শাশুড়ি জাহানারা আক্তার ও দেবরের স্ত্রী সুমাইয়া আক্তার এগিয়ে এলে মারুফ ও তার সহযোগীরা তাদের ওপরও হামলা চালায়। প্রতিবেশীরা রৌশনারা আক্তারকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ভুক্তভোগীর স্বামী স্যালন মিয়া জানান, মাদক সেবনে বাধা দেওয়াতেই তাদের ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে। অভিযুক্তরা ইতিপূর্বেও একাধিকবার তাদের হুমকি-ধমকি প্রদান করেছিল।

অপরদিকে অভিযুক্ত মারুফ মিয়ার সাথে যোগাযোগ করার জন্য তাঁর সেলফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেলফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে একজন এসআইকে তদন্তভার দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular