কক্সবাজার প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর উপলক্ষে সরকারের ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন।
শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের স্বাগত জানান।
শনিবার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা।
কক্সবাজারে পৌঁছানো মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
জানা গেছে, প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক সমন্বয়ের লক্ষ্যে তারা কক্সবাজারে এসেছেন।




