নিজস্ব প্রতিবেদক: মোহিনীয় চটকদার বিজ্ঞাপন দেখিয়ে স্যাটালাইট বিনোদন প্রেমীদের ক্যাবল অপারেটর থেকে আকাশ ডিটিএইচ সেবায় নিয়ে যায় দরবেশ বাবার কোম্পানি আকাশ। ফিফা বিশ্বকাপে এখন তারা ঠিক মতো সার্ভিস দিতে পারছে না।
যে কারণে এবার ফিফা বিশ্বকাপ আকাশ গ্রাহকরা দেখতে পারছেন না। খোঁজ নিয়ে জানা যায় যারা আকাশের নিয়মিত গ্রাহক নয় তাদের কে বেছে বেছে সার্ভিস সমস্যার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আরা যারা নিয়মিত আকাশ দেখেন তাদের সংযোগ ঠিক থাকছে। ঢাকার কয়েকজন গ্রাহক এই তথ্য জানিয়েছে।
আবহাওয়া ভালো না থাকলেও আকাশ চলার কথা। বিজ্ঞাপনে এসব দেখালও বাস্তবে অনেকের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে দরবেশ বাবার কোম্পানি।
শেখ হাসিনার আমলে দরবেশ বাবা এই সেবা একক ভাবে সরবরাহ করত। এদের প্রতিদ্বন্দ্বী কোনো কোম্পানি এখনো তৈরি হয়নি। যে কারণে তারা এখন নিরীহ দর্শকদের জিম্মি করেছে। তারা নিজেদের হেল্প লাইন বন্ধ রেখেছে। নিজেদের শয়তানি ধরা পড়ে যাবে। এই ভয়ে তারা গ্রাহকদের সঙ্গে কথা বলতে চাচ্ছে না।
আকাশ কমিউনিটির বেশ কয়েকটি ফেসবুক পেজ থেকে এইসব তথ্য জানা গেছে।




