গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে ন্যাশনাল ব্যাংক উপশাখার পিয়ন শরিফুল ইসলামের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাকে ঘরের ভেতরে ফ্যান ঝুলানো হুকের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে।সোমবার(১৫ জুন)সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুলের মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তি ফুলবাড়িয়া উপজেলার আন্দালিয়া পাড়া এলাকার বাসিন্দা মো. আবু রায়হানের ছেলে।
গফরগাঁও থানার এসআই আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,ঘরের ভেতরে তার আত্নহত্যার বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেন।পরে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ পাওয়া যায়।অবিবাহিত শরিফুল ইসলাম দুই বছর ধরে এই বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে একাই থাকতেন।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যা।
বাসার মালিক মজিবুর রহমান বলেন,’তার ভাড়াটিয়া শরিফুল ইসলামকে সকালে ব্যাংকে অনুপস্থিত দেখে ব্যাংক কর্মকর্তা তাকে খোঁজ নিতে বলেন। পরে বাসায় চতুর্থ তলায় উঠে তার ঘরের দরজা ধাক্কা দিতে থাকেন। এক পর্যায়ে দরজা খুলে গেলে শরিফুলের লাশ হুকের সাথে ঝুলন্ত দেখা যায়। পরে নিহতের পরিবার,ব্যাংক ও পুলিশকে খবর দেওয়া হয়।
ন্যাশনাল ব্যাংক লিঃ গফরগাঁও উপশাখার ব্যাবস্থাপক অনুপ কুমার বকশি জানান,শরীফুল ইসলাম (২১)২০২৩ সাল থেকে এই উপশাখায় পিয়ন হিসেবে দৈনন্দিন ভাতায় কাজ করেন।




