ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ জাহাজ

সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ জাহাজ

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পরই পারস্য উপসাগরীয় অঞ্চলে এর প্রভাব দেখা যেতে শুরু করেছে। মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে ইরানের ১১টি বাণিজ্যিক জাহাজ।

বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাহাজগুলোর চলাচলের অনুমোদন দেওয়া হয়।

জাহাজগুলোর মধ্যে আটটি পণ্যবাহী জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। একই সময়ে আন্তর্জাতিক নৌপথ থেকে তিনটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে।

নতুন সমঝোতার শর্ত অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানকে লক্ষ্য করে আরোপিত সব ধরনের নৌ-অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে শুল্কমুক্ত ও নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular