ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল বাংলাদেশ সময়, পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক বসে।

এর আগে রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। দুই দেশের প্রধানমন্ত্রীর প্রথম একান্ত বৈঠকের পর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় আলোচনা এবং যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।-

সফরে পর্যটন ও সংস্কৃতি খাতে সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা, শ্রমবাজার সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করাই এ সফরের বড় লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular