ক্রীড়া ডেস্ক : রোনালদো দু’দফায় হ্যাটট্রিক বঞ্চিত হলেন।
ম্যাচের ৭৫ মিনিটে উজবেক গোলকিপার নেমাতভের শট রোনালদোর গায়ে লেগে বক্সেই ছিল, বলটি আবারও ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শট নিয়েছিলেন রোনালদো। নেমাতভ দারুণভাবে ঠেকান। নইলে হ্যাটট্রিক হয়ে যেত রোনালদোর।
দ্বিতীয় দফায় রোনালদোর আরএকটি শট জালে জড়ানোর আগে উজবেকিস্তানের এক ডিফেন্ডারের পা স্পর্শ করায় তা আত্মঘাতী গোলে রূপান্তরিত হয়।



