নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, শ্রী দীনেশ ত্রিবেদী আজ বঙ্গভবনে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) পেশ করেন।
তিনি বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির সঙ্গে তাঁর একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
হাই কমিশনার ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এই দুইটি সার্বভৌম দেশের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যে ভারত-বাংলাদেশ বহুমুখী অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সীমান্ত সমস্যা সম্পর্কে হাইকমিশনার বলেন, সম্প্রতি বিএসএফ ও বিজিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী ও কর্মকর্তাদের মধ্যে স্থানীয় ও উচ্চ পর্যায়ে এ ধরণের বৈঠক আরো নিয়মিত আয়োজনের উপর গুরুত্বারোপ করে সীমান্ত সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।
http://বায়োটেক ও বায়োসিমিলার খাতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল




