ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক

বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক

রাশিদুল ইসলাম রাশেদ, প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই থেকে সারাদেশে ব্যবসায়ীদের জন্য “বাংলা কিউআর” (Bangla QR) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই একীভূত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় ধাপে ধাপে ট্রেড লাইসেন্স ফি, শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, হাসপাতালের বিল, পরিবহন টোলসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবার অর্থও ডিজিটালভাবে পরিশোধ করা হবে।
 
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে বাংলা কিউআরকে একটি সমন্বিত ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে চালু করা হয়েছে। এর মাধ্যমে শপিং মল, সুপারশপ, ছোট দোকান থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ীরাও একই ধরনের কিউআর কোড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
 
বাংলা কিউআরের অন্যতম প্রধান সুবিধা হলো এর কম খরচ এবং সহজ ব্যবহার। প্রচলিত কার্ডভিত্তিক লেনদেনে যেখানে ব্যয়বহুল পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের প্রয়োজন হয়, সেখানে বাংলা কিউআর ব্যবহারের জন্য একটি সাধারণ কিউআর স্টিকারই যথেষ্ট। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজেই ক্যাশলেস লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular