ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাকোয়ার্টার ফাইনালে এমবাপ্পের ফ্রান্স

কোয়ার্টার ফাইনালে এমবাপ্পের ফ্রান্স

নিউজ ডেস্ক: প্রথমার্ধে প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার গোলেই প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসিরা।

ম্যাচের শুরু থেকে প্যারাগুয়ের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ফ্রান্স। একের পর এক আক্রমণে প্যারাগুয়ের ডিফেন্সকে ব্যস্ত রাখে এমবাপ্পে-ওলিসেরা। তবে সেই ডিফেন্স ভাঙতে পারেনি তারা।

প্রথমার্ধে ৮০ শতাংশ বল নিজেদের দখলে রাখে ফ্রান্স। তবুও ভালো সুযোগ তৈরি করতে পারেনি তারা। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের আশায় ম্যাচের ৬১ মিনিটে প্রথম পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার বদলে মাঠে নামার কিছুক্ষণের মধ্যে দলকে পেনাল্টি এনে দেন দেজিরে দুয়ে।

পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এমবাপ্পে। এই গোলে চলতি বিশ্বকাপে গোল সংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি অধিনায়ক। দুজনেরই গোলসংখ্যা এখন সাত। এ দিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (২০) থেকে আর মাত্র এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে (১৯)।

এরপর গোল শোধে মরিয়া হয়ে বেশ কিছু আক্রমণ করে প্যারাগুয়ে। শেষ দিকে ডি বক্সের ভেতর থেকে পর পর দুটি শট নেন এমবাপ্পে। তবে তা আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular