ঢাকা  রবিবার, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিমোনেম লিমিটেডের খেলাপি ঋণ ৬৯৮ কোটি টাকা

মোনেম লিমিটেডের খেলাপি ঋণ ৬৯৮ কোটি টাকা

অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের মার্চের তথ্য অনুযায়ী, অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ডাচ্-বাংলা ব্যাংকসহ ২৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আবদুল মোনেম লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ৬৯৮ কোটি টাকা=অগ্রণী ব্যাংকের পাওনাই প্রায় ৪৫৫ কোটি টাকা।

গত বছরের আগস্টে আবদুল মোনেম গ্রুপ খেলাপি ঋণ বিশেষ শর্তে পুনর্গঠনের আবেদন করে। পরে চলতি বছরের ৭ জুন শতভাগ মার্জিনে এলসি খোলার বিশেষ সুবিধা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের কাছে আবেদন জমা দেয় প্রতিষ্ঠানটি।

আবেদনে বলা হয়, অপরিশোধিত চিনি আমদানির জন্য আন্তর্জাতিক পর্যায়ে কয়েকটি চুক্তি এখনো কার্যকর রয়েছে। সময়মতো এলসি খুলতে না পারলে প্রতিদিন প্রায় ২৩ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ গুনতে হতে পারে। পাশাপাশি বর্তমানে দেশে হাতেগোনা কয়েকটি চিনি শোধনাগার পূর্ণ সক্ষমতায় চালু থাকায় তাদের আমদানি ব্যাহত হলে বাজারে চিনির সরবরাহেও সংকট দেখা দিতে পারে।

আরও পড়ুন শতভাগ মার্জিনের বিপরীতে আমদানি ঋণপত্র খোলার অনুমতি

বর্তমানে ক্রয়চুক্তির ভিত্তিতে আবুল খায়ের লিমিটেড শোধনাগারটি পরিচালনা করছে। এখানকার উৎপাদিত চিনি ‘স্টারশিপ সুগার’ ব্র্যান্ড নামে বাজারজাত করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular