ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিমানুষের আর টাকার কোনো প্রয়োজনই থাকবে না ইলন মাস্ক

মানুষের আর টাকার কোনো প্রয়োজনই থাকবে না ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলন মাস্ক দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত রোবোটিক্সের কারণে ভবিষ্যতে পৃথিবী এত বেশি উৎপাদনশীল হবে যে মানুষের আর টাকার কোনো প্রয়োজনই থাকবে না।

মাস্কের ভাষায়, ‘ভবিষ্যতের কোনো এক সময়ে এসে প্রথাগত মুদ্রার আর কোনো প্রাসঙ্গিকতাই থাকবে না।’

গত ১২ জুন নিজের রকেট ও স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর ঐতিহাসিক আইপিও চালুর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড গড়ার মাত্র কয়েক দিনের মাথায় স্পেসএক্স এবং টেসলার শেয়ারের নজিরবিহীন পতনে মাস্কের সম্পদ এক ধাক্কায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের নিচে নেমে গেছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ কমে প্রায় ৯৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ট্রিলিয়নিয়ারের খেতাব হারালেও ইলন মাস্ক এখনও বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি। কারণ স্পেসএক্সে তার থাকা অংশীদারত্বের মূল্য এখনও প্রায় ৭৪৪ বিলিয়ন ডলার (যা তার মোট সম্পদের প্রায় ৮০ শতাংশ) এবং টেসলায় রয়েছে ১৫৮ বিলিয়ন ডলার।

বাজার ঘুরে দাঁড়ালে তিনি আবারও ট্রিলিয়নিয়ার ক্লাবে ফিরবেন, এটাই স্বাভাবিক।

সূত্র: এনডিটিভি

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular