ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডরাজধানীর আজমপুরে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

রাজধানীর আজমপুরে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

নিউজ ডেস্ক : ঢাকায় একটি পণ্যবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। সেখানে ডাবল লাইন থাকায় এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় সোমবার (২৫ নভেম্বর) সকালে আজমপুরে এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, কনটেইনারবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সকালে আজমপুরে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে যাওয়ার পথটি বন্ধ আছে। তবে ঢাকামুখী লাইনে ট্রেন আসা যাওয়া করছে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়নি। কিন্তু কিছু বিলম্ব হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে আশা করছি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular