আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন বিমান হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে প্রদেশটির বিভিন্ন এলাকায় এই বিমান হামলা চালানো হয়।
আইআরজিসির জনসংযোগ ও তথ্য বিভাগের এক বিবৃতির বরাত দিয়ে ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের আকস্মিক এই হামলায় ঘটনাস্থলেই তিন সেনা সদস্য প্রাণ হারান।
আরও পড়ুন ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প
উল্লেখ্য, দীর্ঘ সামরিক সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকে (MoU) পৌঁছেছিল।
তবে সেই শান্তির সুবাতাস বেশিদিন স্থায়ী হয়নি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ঘোষণা দেন যে, এই চুক্তিটি ‘শেষ’ হয়ে গেছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের সূত্রপাত হলো। সূত্র: আনাদোলু এজেন্সি।




