নিউজ ডেস্ক: এআই প্রযুক্তির অপব্যবহার করে ভূয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েই চলেছে।
গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে গতকাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পদত্যাগপত্র জমা দিয়েছেন৷

আবার কিছু পোস্টে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন৷
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পদত্যাগপত্র জমা দেওয়া এবং প্রধানমন্ত্রী কর্তৃক তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া সংক্রান্ত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহায়তায় পদত্যাগপত্রের ছবিটি তৈরি করে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্রে দাবিগুলোর পক্ষে কোনো তথ্য বা সংবাদমাধ্যমে পদত্যাগপত্রের ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে, ওপেন এআই টুলসের মাধ্যমে যাচাই করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি এবং এতে ওপেন এআই থেকে জেনারেট হওয়া সিন্থআইডির ওয়াটারমার্কেরও অস্তিত্ব রয়েছে।
পরবর্তীতে, আরেক এআই শনাক্তকরণ টুল HIVE DETECT এ ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা যায়।




