ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়২৭ আগস্টের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্তের নির্দেশ

২৭ আগস্টের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্তের নির্দেশ

নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি আরও জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী ২৭ আগস্টের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে পাঠাতে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে ইসির এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন সিনিয়র সহকারী সচিব মো.রশিদ মিয়া ।

অক্টোবরে নির্বাচন করার প্রস্তুতির মধ্যে ভোটার তালিকা চূড়ান্তের পর এবার ভোটকেন্দ্র তালিকা করা হচ্ছে।

সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪৩ হাজার কেন্দ্র ছিল। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ৪৫ হাজারেরও বেশি ভোটকেন্দ্র হতে পারে।

ইতোমধ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমাল‘ জারি হয়েছে।

মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে ভোটার এলাকার নাম সুনির্দিষ্টভাবে করে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি-আপত্তি নিষ্পন্ন করে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে হবে।

চিঠিতে বলা হয়েছে, ১০ অগাস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকার উপর দাবি বা আপত্তি নেওয়া হবে ১৮ অগাস্ট পর্যন্ত। দাবি বা আপত্তি নিষ্পত্তি হবে ২৩ অগাস্টের মধ্যে। আর সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ অগাস্ট।

প্রতি স্তরের স্থানীয় নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে ইসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular