ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিইলেকট্রিক বাস কিনতে ৪০০ কোটি চায় বিআরটিসি

ইলেকট্রিক বাস কিনতে ৪০০ কোটি চায় বিআরটিসি

নিউজ ডেস্ক : পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ১০০টি নতুন ইলেকট্রিক (ইভি) বাস কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ লক্ষ্যে বাস ক্রয়, চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য সরকারের কাছে ৪০০ কোটি টাকা অনুদান বা ইকুইটি বরাদ্দ চেয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১০০টি ইলেকট্রিক বাসের পাশাপাশি ২৫টি চার্জিং স্টেশন স্থাপন এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা হবে। এ বিষয়ে সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিসি শাখা থেকে অর্থ সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে প্রকল্পটি বাস্তবায়নে ৪০০ কোটি টাকা সরকারি সহায়তা চাওয়া হয়েছে।

এর আগে বিআরটিসি একই পরিমাণ অর্থ সরাসরি অনুদান হিসেবে চাইলেও অর্থ বিভাগ সরকারের ব্যয়-সাশ্রয়ী নীতি ও আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পটিকে উন্নয়ন প্রকল্প (এডিপি) হিসেবে গ্রহণের পরামর্শ দেয়। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পুনরায় বিষয়টি বিবেচনার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়।

সরকার ইতোমধ্যে দেশে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণে একাধিক নীতিগত উদ্যোগ নিয়েছে। চলতি বছর নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত এবং জাতীয় বাজেটে বৈদ্যুতিক যানবাহন ও চার্জিং অবকাঠামোর জন্য কর-রেয়াতের প্রস্তাব দেওয়া হয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য জীবাশ্ম জ্বালানিনির্ভর পরিবহনের বিকল্প হিসেবে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো।-

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে সারাদেশে প্রায় ১,৪০০টি ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিআরটিসির নিজস্ব জমিতে চার্জিং স্টেশন নির্মাণ করা হবে, যা ভবিষ্যতে বেসরকারি অপারেটররাও ব্যবহার করতে পারবেন। এতে দেশের গণপরিবহন ব্যবস্থায় আধুনিক, জ্বালানি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular