ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধছুরিকাঘাতে আহত ব্যক্তির শেষ আকুতি—‘ভাই আমাকে বাঁচান’

ছুরিকাঘাতে আহত ব্যক্তির শেষ আকুতি—‘ভাই আমাকে বাঁচান’

অপরাধ ডেস্ক: রবিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে রেললাইন সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে বাঁচার জন্য আর্তনাদ করেছিলেন এক ব্যক্তি। 

আব্দুর রহমান নামে একজন পথচারি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল নিয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আব্দুর রহমান জানান, রবিববার বিকেল ৩টার দিকে এয়ারপোর্টে যাবার উদ্দেশ্যে রেললাইন দিয়ে হেঁটে তেজগাঁও স্টেশনের দিকে যাচ্ছিলেন। ওই সময় দেখতে পান এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে কাতরাচ্ছেন। আব্দুর রহমানকে দেখে আহত ব্যক্তি বলতে থাকেন— ‘ভাই আমাকে বাঁচান’।

ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তার পরিচয় ও ছুরিকাঘাতের বিষয়ে প্রশ্ন করলেও তিনি আর কথা বলতে পারেননি।

ঢামেক হাসপাতালের ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহত ব্যক্তির নাভি বরাবর একটি ধারালো অস্ত্রের ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এছাড়া নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডটি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ কাজ করছে।

সূত্র- /ঢামেক/

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular