ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডমাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে মামলার

মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে মামলার

নিউজ ডেস্ক : হামলা ও ভাঙচুরের ঘটনায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে মোল্লা কলেজের সামনে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন।

অধ্যক্ষ বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬০-৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন বলেন, কলেজ কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিলে ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হবে।

কলেজটির শিক্ষকরা জানান, সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের উস্কানির কারণেই গতকাল এমন ঘটনা ঘটেছে। বর্তমানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিও রয়েছে। আজ কোনো রকম হট্টগোল নেই। তবে গতকালের ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে কলেজ ও আশপাশের এলাকায়।

হামলা, ভাঙচুর ও লুটপাটে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। গতকাল সোমবার কলেজটিতে হামলা চালায় পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থী।

পরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষ ও মারধরে আহত হন অন্তত ২৫ জন। তাদের মধ্যে ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর গতকাল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular