‘আমরা যারা ভাবি সমাজ পরিবর্তন করবো, সমাজের মানুষের জন্যে আমরা যারা চিন্তাশক্তি বিনিয়োগ করি, সমাজে সুইসাইড, মাদক নিয়ন্ত্রণ, নারী নির্যাতন প্রতিরোধ ইত্যাদি বিষয়ে কাজ করে যাচ্ছি, সমাজ পরিবর্তন করতে যা যা লাগে তার মধ্যে আজকের উদ্যোগও একটি।’ বলছিলেন প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি।

মানুষের হলিস্টিক ওয়েলবিইং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার, রাজধানীর ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ব্যারিস্টার রেদওয়ান হোসেন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ।
অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, লেখক, মাস্টার কোচ এবং অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
একই আয়োজনে নতুন লেখক তৈরি এবং তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতাকে বইয়ের মাধ্যমে বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে ড. মেছবাহ উদ্দিনের মেন্টরশিপের সঙ্গে যুক্ত ছয়জন নতুন লেখকের ছয়টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়।




