গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে পরকিয়ার জেরে মহিদুজ্জামানান মোফাচ্ছেল(৪০)নামে এক মৎস খামারিকে মোবাইলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।সোমবার (২৭ জুলাই) বেলা ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিদুজ্জামানের মৃত্যু হয়।মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তের বাড়িতে হামলা,ভাংচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।গত রোববার রাত সাড়ে নয় টার দিকে উপজেলার বারবারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের মৎস খামারি মহিদুজ্জামান মোফাচ্ছেলকে অভিযুক্ত তোফাজ্জল হোসেন তপন একটি সেচ ঘরের পাশে মোবাইল ফোনে ডেকে এনে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। নিহত মহিদুজ্জামান মোফাচ্ছেল(৪০)ওই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।সে পেশায় একজন মৎস খামারি।পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়,গত রোববার রাত সাড়ে নয়টার দিকে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার সোমপাড়া মড়লবাড়ি এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন তপন মহিদুজ্জামান মোফাচ্ছেলকে মোবাইল ফোনে মৎস খামারের পাশে আসতে বলে।মহিদুজ্জামান সেখানে সেচঘরের কাছে গেলে তোফাজ্জল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মোফাচ্ছেলের চিৎকারে তার বৃদ্ধ বাবা লোকজন জড়ো করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়।পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোফাচ্ছেল সোমবার বেলা বারোটার দিকে মারা যায়।এদিকে মহিদুজ্জামান মোফাচ্ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী সোমবার সোয়া তিনটার দিকে তোফাজ্জল হোসেন তপনের বাড়িতে হামলা ও ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে গফরগাঁও ফারার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় আগুন নেভায়।গফরগাঁও থানার তদন্ত ওসি মো. মশিউর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান,অভিযুক্ত তোফাজ্জল হোসেন তপনের স্ত্রীর সাথে বোনজামাই মোহাম্মদ আলীর পরকিয়ার সম্পর্ক ছিল।বিষয়টি জানাজানি হলে তোফাজ্জল হোসেন তার বোনজামাইকে বাড়ি থেকে বের করে দেন। নিহত মহিদুজ্জামান মোফাচ্ছেলের সঙ্গে মোহাম্মদ আলীর ব্যবসায়ীক সম্পর্কের কারণে একে অপরের বাড়িতে যাতায়াত ছিল।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তোফাজ্জল হোসেন মহিদুজ্জামান মোফাচ্ছেলকে কুপিয়ে আহত করে।পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ঘটনায় জড়িত তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।এছাড়াও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




