ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকদ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি ঢাকায় পৌঁছান।

সফরকালে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশেষ দূত সার্জিও গরের সফরের খবর নিশ্চিত করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।’ 

সফরে প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিশেষ দূত। রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরও পরিদর্শন করবেন সার্জিও গর। 

এদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সফরকে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্করের ইস্যু হিসেবেই দেখছে বেইজিং।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular