ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকজাপানের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রস্তাবে ১৫০ দেশের সমর্থন

জাপানের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রস্তাবে ১৫০ দেশের সমর্থন

নিউজ ডেস্ক: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে জাপানের উত্থাপিত একটি খসড়া প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম কমিটিতে বিপুল সমর্থনে গৃহীত হয়েছে।

প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৫০টি দেশ। বিপক্ষে ভোট পড়েছে সাতটি এবং ২৫টি দেশ ভোটদানে বিরত ছিল।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক প্রথম কমিটিতে স্থানীয় সময় ২৭ অক্টোবর প্রস্তাবটি গৃহীত হয়।
‘Common steps towards a world without nuclear weapons’ শীর্ষক প্রস্তাবটিতে পারমাণবিক অস্ত্রের বিষয়ে স্বচ্ছতা বাড়ানো, পারমাণবিক ঝুঁকি কমানো, পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে সংলাপ এবং পরিমাণগত ও গুণগত নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ ২৫টি দেশ ভোটদানে বিরত ছিল।
জাপান টানা ৩৩ বছর ধরে জাতিসংঘে পারমাণবিক অস্ত্র বিলোপের লক্ষ্যে এ ধরনের প্রস্তাব উত্থাপন করে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার শিকার একমাত্র দেশ হিসেবে জাপান আন্তর্জাতিক পর্যায়ে পারমাণবিক নিরস্ত্রীকরণে নেতৃত্ব দেওয়াকে বিশেষ দায়িত্ব হিসেবে বিবেচনা করে।-
খসড়া প্রস্তাবটি আগামী ডিসেম্বরের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটের জন্য তোলা হবে। সেখানে গৃহীত হলে এটি আনুষ্ঠানিকভাবে সাধারণ পরিষদের প্রস্তাবে পরিণত হবে।
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular