গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের নবগঠিত উপজেলা’দক্ষিণ গফরগাঁও’এর প্রাণকেন্দ্র কান্দিপাড়া সংলগ্ন নয়াবাড়ি মৌজায় অনুমোদন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ময়মনসিংহ১০(গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সাংসদ মোহাম্মদ আক্তারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উস্থি ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
শনিবার বিকেলে আনন্দ মিছিল শেষে প্রাচীন জনপদ কান্দিপাড়া বাজার সংলগ্ন গেজেটভুক্ত ১৪৩ নং নয়াবাড়ি মৌজায় দ্রুত’দক্ষিণ গফরগাঁও উপজেলা’বাস্তবায়নের আহ্বান জানান উস্থি ইউনিয়নের হাজারো মানুষ।বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান,যোগাযোগ ব্যবস্থা, আশপাশের পরিবেশ এবং ভবিষ্যতে সরকারি স্থাপনায় সেবাগ্রহণের সুযোগ বিবেচনায় সর্বোত্তম স্থান নয়াবাড়ি মৌজা।আনন্দ মিছিলে’গেজেট হইছে যেইখানে,উপজেলা হবেসেইখানে’,প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত,চুড়ান্ত চুড়ান্ত’শ্লোগান দেন হাজারো জনতা। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা জানান,দক্ষিণ গফরগাঁও একটি বড় জনবসতিপূর্ণ এলাকা।এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্খা ছিল দক্ষিণ গফরগাঁওয়ে একটি উপজেলা গঠন।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শীতায় প্রাণের ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা’ অনুমোদন ও গেজেট অনুযায়ী উপজেলা সদর দপ্তর দক্ষিণ গফরগাঁওয়ের প্রাণকেন্দ্র কান্দিপাড়ার পার্শবর্তী উস্থি ইউনিয়নের জে এল ১৪৩ নং নয়াবাড়ি মৌজায় স্থাপনের মাধ্যমে ৮ ইউনিয়নের লাখো মানুষ সহজেই প্রশাসনিক সেবা পাবেন। ইতিমধ্যে গেজেটভুক্ত স্থান পরিদর্শন করে বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়ন কার্যক্রম চলমান আছে জানালে গণমানুষের মধ্যে আনন্দ,উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।স্থানীয়দের মতে নয়াবাড়ি মৌজা দক্ষিণ গফরগাঁওয়ের প্রাণকেন্দ্র।এখানে সদর দপ্তর হলে আটটি ইউনিয়নের মানুষ সমান দূরত্বে সেবা পাবে।বর্তমানে গফরগাঁও সদরে কাজের জন্য যেতে যে ভোগান্তি হয়,তা থেকে মুক্তি মিলবে।আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক,সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আনছার উদ্দিন,বিএনপি নেতা মোশারফ হোসেন, রেজাউল হক সিদ্দিকী খোকন,আসাদুজ্জামান সুজন,আমির উদ্দিন পাহলোয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।




