ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিপ্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য

প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য

লক্ষীপুর প্রতিবেদক: পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূল একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি। তিনি বলেন, প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা ব্যবস্থা অপরিহার্য।

৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার লক্ষীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। যত বড় প্রভাবশালীই হোক না কেন, মাদক কারবারি ও আইন-শৃঙ্খলা অবনতিকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনকে টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন। একই সঙ্গে নিরাপদ লক্ষীপুর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূইয়া এবং লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ শাহাদাত হোসেন সেলিম।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার তারেক হাসান উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular