ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডমোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে ১৫ হাজার ৭১২ জনের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে ১৫ হাজার ৭১২ জনের মৃত্যু

নিঊজ ডেস্ক : গত ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাড়ে ছয় বছরে দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

 এইসব দুর্ঘটনায় মোট ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)।

শনিবার (৮ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশন এই প্রতিবেদন প্রকাশ করেছে। 
 

বাংলাদেশে নিবন্ধিত মোট মোটরযানের ৭১ শতাংশ মোটরসাইকেল। মোটরসাইকেল চালকদের অধিকাংশই কিশোর।

মোটরসাইকেল উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানগুলোর চটকদার বিজ্ঞাপনে কিশোর যুবকরা অতিরিক্ত গতিতে বাইক চালাতে উৎসাহিত হয়ে উঠছেন। এই অত্যুৎসাহী প্রবণতা ডেকে আনছে অকাল মৃত্যু। 

প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত সাড়ে ৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছিল ২০২৫ সালে। সেই বছর ৩ হাজার ২৯টি দুর্ঘটনায় নিহত হন ২ হাজার ৬৭১ জন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছিল ২০২২ সালে। সে বছর ২৯৭টি দুর্ঘটনায় ৩০৯১ জন নিহত হন। চলতি বছর জুলাই মাস ১ হাজার ৩১১টি দুর্ঘটনায় ১ হাজার ১৭৭ জন প্রাণ হারিয়েছেন।

মোটরসাইকেল দুর্ঘটনার ধরন বিশ্লেষণে রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ভারী যানবাহনের ধাক্কার কারণে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনার মধ্যে ৬৩১৪টি (৩৯.৩০%) ঘটনা এভাবে সংঘটিত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্তদের ৫৮ শতাংশ ১৩ থেকে ৩৫ বছর বয়সী। মোটরসাইকেল ৪ চাকার যানবাহনের তুলনায় ৩০ গুণ বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু দেশে গণপরিবহন ব্যবস্থা উন্নত ও সহজলভ্য না হওয়া এবং যানজটের কারণে মানুষ মোটরসাইকেল ব্যবহারে উৎসাহিত হচ্ছেন। ফলে দুর্ঘটনা বাড়ছে।’

প্রতিবেদনে জানানো হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনার মধ্যে ৩ হাজার ৫৪৮টি (২২.০৮%) ঘটনা মুখোমুখি সংঘর্ষে, ৫ হাজার ৪৯৭টি (৩৪.২১%) ঘটনা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এবং ৭০৬টি দুর্ঘটনা (৪.৩৯%) অন্যান্য কারণে ঘটেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular