নিজস্ব প্রতিবেদক: “ভূমিদস্যু রাহাত হাসান, মোঃ ইমতিয়াজ আহমেদ, হেদায়েত খান ওরফে টুলু এবং মিজানুর রহমানের নেতৃত্বে এক দল সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার জায়গা বিগত ১২জুন ২০২৬ ইং তারিখে দখল করে এবং আমাকে প্রাণ নাশের হুমকি দেয়।” একথা বলে জনাব মাহাবুব হোসেন জানান যে, প্রথম দফায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর জনৈক রাহাত হাসান আমার জমিটি দখল করতে আসলে সে দখল করতে ব্যর্থ হয়।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মাহাবুব হোসেন নামে এক জমির মালিক এসব কথা বলেন।
তিনি আরও অভিযোগ করেন, “আদালতের সকল নির্দেশনা লংঘন করে এই ভূমিদস্যু চক্র আমার জমি জবর দখল ও নির্মাণ কাজ করে চলছে”।
গত ২৯/৯/২০১৩ তারিখে জমির মালিক ও ভোগ দখলকারীনি রোকেয়া বেগম ৪৪৫৫ অযুতাংশ ভূমি মাহবুব হোসেন এবং তার সহোদর ভাই মাহাবুব জামাল এর নিকট বিক্রয় করে তাদের দখলস্বত্ব’ বুঝিয়ে দেয়।
এরপর তারা ভূমির নামখারিজ, নামজারি, জমাভাগ ভূমিকর হতে বিধি মোতাবেক সকল নিয়মের মধ্যে থেকেই তাদের জমিটি ভোগ দখল করে আসছিলেন।




