ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশটেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ব: পানিসম্পদ মন্ত্রী

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ব: পানিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে সরকার। সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারিত্বের মাধ্যমে সকলের বাসযোগ্য নিরাপদ ও সমৃদ্ধ দেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন ।

‎বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন আয়োজিত এসডিজি (SDG) অর্জনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনা বিষয়ক জাতীয় সম্মেলনের অংশ হিসেবে ‘ন্যায়সঙ্গত আর্থসামাজিক উন্নয়ন এবং এসডিজির ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন’ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা এবং লবণাক্ততার মতো চ্যালেঞ্জ আমাদের পানিসম্পদ ব্যবস্থাপনাকে জটিল করে তুলছে। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষির কল্যাণ এবং অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারেজ অনুমোদন হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বিশেষজ্ঞদের মতামত পাওয়া গেলে সহসাই অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনা মিঞ্জ। প্যানেল আলোচনা করেন পার্থ হেফাজ শেখ, পরিচালক, ওয়াটার এইড বাংলাদেশ; অ্যাডভোকেট কামরুন নাহার, পরিচালক, নারীপক্ষ এবং সাইফুর রহমান, প্রোগ্রাম অফিসার, ইউনিসেফ বাংলাদেশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular